| Address: Kolkata, West Bengal, 700126 |
আমি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অধিনস্ত বারাসত গভর্নমেন্ট কলেজ থেকে ২০১৪ সালে বি.এস.সি পাশ করি। কিন্তু ডিগ্রিটি পাশ করার পর ৪টে বছর অতিক্রান্ত হয়ে গেছে, অথচ বিশ্ববিদ্যালয় এখনও শংসাপত্র দেয়নি। শুধু আমাকেই নয়, ২০১৪ সালে পাশ করা সমস্ত ছাত্রছাত্রীদেরই শংসাপত্র দেয়নি। এব্যাপারে আমি আমার কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তারা বলে বিশ্ববিদ্যালয়ে গিয়ে খোঁজ নিতে বলে। সেই মত আমি বেশ কয়েকবার এব্যাপারে খোঁজ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে যাই। কিন্তু, দুঃখের বিষয় হলো, বিশ্ববিদ্যালয় প্রতিবারই এব্যাপারে আমাকে সুনির্দিষ্ট উওর দিতে পারেনি। বরঞ্চ, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা প্রতিবারই আমার সাথে খারাপ ব্যবহার করেছে। সত্যি কথা বলতে কি, কোন ছাত্র বা ছাত্রী কোন সমস্যা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীগুলো ছাত্র বা ছাত্রীটিকে সাহায্যতো করেই না, বরং খারাপ ব্যবহার করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী হওয়া সত্ত্বেও, কোন সমস্যার জন্য যদি ঐ ছাত্র বা ছাত্রীটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বা উপাচার্যের সাথে দেখা করতে চায়, সেক্ষেত্রে বেশিরভাগ সময়ই বাইরে দাড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীরা দেখা করতে দেয় না। তাই আমার বিনীত অনুরোধ যে, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কোন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুণ, যাতে তারা আমাদের শংসাপত্রগুলো দ্রুত দিয়ে দেয়। Was this information helpful? |
Post your Comment